জনতার আওয়াজ ডেস্ক
প্রতীকী ছবি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) ইসি জানায়, ভোটার তালিকার সিডি প্রস্তুতের স্বার্থে আজ বিকেল ৪টা থেকে এনআইডির সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেল ৪টা থেকে এনআইডির সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একইদিন হবে গণভোট। এর অংশ হিসেবে এনআইডি সেবা বন্ধ রাখছে ইসি।

