• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বেহেশতের টিকিট বিক্রি করে জনসমর্থন পাওয়া যায় না: ফারুক

প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:০৬
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:০৬

965853

বেহেশতের টিকিট বিক্রি করে জনসমর্থন পাওয়া যায় না: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, গ্রামে যান, মসজিদে যান, ঘরে ঘরে মা বোনদেরকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট বিক্রি করে জনগণের সমর্থন পাওয়া যায় না।

তিনি বলেন, জনগণের সমর্থন পেতে হলে ৫৫ বছর পর নতুন করে মানুষের কাছে যাওয়ার যে সুযোগ পেয়েছেন, সেটার সৎ ব্যবহার করতে হবে। জনগণের কাছে গেলে তারা প্রশ্ন করবে—একাত্তরে আপনারা কী করেছিলেন? সেই প্রশ্ন থেকে পালানোর চেষ্টা না করে ভুলগুলো স্বীকার করা উচিত।

সোমবার ২৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা আমার মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যা করেছে, যারা আমরা ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি— সেই আমাদের বাবা-মাকে লাঠিপেটা করেছে। যাদের মাথায় পা রেখে রিকশার নিচে বসিয়ে ১৪–১৫ কিলোমিটার হাঁটিয়েছে— সেই স্মৃতি আজও মনে আছে। তাই এসব পুরোনো ইতিহাস তুলে কারো মনে কষ্ট দিতে চাই না। কিন্তু অনুরোধ করব— নিজেদের ভুল বুঝে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকুন।

জয়নুল আবদীন ফারুক বলেন,ড. ইউনুস সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমাদের একটা আশা, একটা ভরসা—যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই কোনো কোনো দল বিভিন্ন দাবি তুলছে। এগুলো ন্যায্য কি না, সেটা জনগণই বিচার করবে। কয়েকদিন আগে শুনলাম, ‘পিয়ার পদ্ধতিতে’ নির্বাচন দিতে হবে। আবার কেউ বলছে, আগে গণভোট দিতে হবে। নানা অজুহাতে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে।

বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, যারা এই নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত—দয়া করে বিরত হন। অনুগ্রহ করে এমন বক্তব্য দেবেন না যা জনগণ গ্রহণ করবে না। এখন তো শেখ হাসিনা নেই—এমন কথা বলে তাঁর লুকিয়ে থাকা অনুসারীদের আবার সক্রিয় করার সুযোগ দেবেন না। এসব কথা থেকে বিরত থাকুন। কারণ পরে আবার বলা হবে—হাসিনা আসবে, হাসিনা মিসিং করবে, অবরোধ করবে, লকডাউন দেবে। দশ দিনেও তো আমরা এমন কিছু দেখিনি। তাই আমার মনে হয়, এমন উসকানিমূলক কথাবার্তা বলা ঠিক নয়।

যারা আজ নির্বাচনে যাচ্ছেন, যারা হাসিনা-বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন—তাদের সবাইকে আহবান জানিয়ে তিনি বলেন, এই সরকার জনগণের সরকার, ইন্টারিম সরকার। এই সরকার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত। এই সরকারকে একটি নির্বাচন করতে দিন। সেই নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই হোক।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে—সেখানে ধানের শীষের জোয়ার আরও প্রবল করে তুলুন। বিভ্রান্তি সৃষ্টি না করে আসুন, জাতীয়তাবাদী শক্তিকে আরেকবার সুযোগ দিই জনসেবা করার। প্রমাণ করে দেবেন—তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আর কোনোদিন বিপদে পড়বে না। বাংলাদেশ থাকবে, আমার বাংলাদেশে গণতন্ত্র থাকবে।

আয়োজক সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সহ সভাপতি এম এ ফয়সাল, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com