• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গৌরীপুরে হিরণ অনুসারীদের মশাল মিছিল

প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১০:৩৮
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১০:৩৮

গৌরীপুরে হিরণ অনুসারীদের মশাল মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, মনোনয়নবঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হিরণের নারী সমাবেশে হামলার বিচার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন তার অনুসারীরা।

বুধবার (২৬ নভেম্বর) রাতে ‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করেন হিরণের অনুসারীরা। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম বলেন, ‘আমাদের বিএনপি প্রার্থী মনোনয়ন পাওয়ার পর একদিন এসেছিলেন গৌরীপুরে। সেদিন আমাদের মা-বোনদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমাদের মা- বোনদের ওপর যে অত্যাচার-নির্যাতন চালিয়েছেন, আপনি কোনো দিন গৌরীপুরের মা-বোনদের কাছে যেতে পারবেন না। যতদিন পর্যন্ত হিরণসহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।’

উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন যদি কোনো ত্যাগী নেতা মনোনয়ন থেকে বাদ পড়ে, সে মনোনয়ন পাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ঢাকা থেকে আমাদের কয়েকটি টিম গোপনে ময়মনসিংহের গৌরীপুরে প্রবেশ করেছে। সবাই চিন্তামুক্ত থাকবেন, অচিরেই একটা সুখবর আসবে ইনশাআল্লাহ। যে পর্যন্ত হিরণ মনোনয়ন ফিরে না পাবে ততদিন আমাদের আন্দোলন চলবে।’

এ সময় হিরণের নারী সমাবেশে হামলার সুষ্ঠু দলীয় তদন্তপূর্বক বিচারের দাবিও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com