• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৭:০৫
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ৭:০৫

সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কৈগ্রাম স্কুল মাঠে রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠক ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ।

রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. চয়েন উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কল্লোলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হান্নান, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফেরদৌস আলম দুলাল ও তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বিদ্যুৎসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই নান্টু।