সায়েক এম রহমান
একজন খালেদা জিয়া অসুস্থ। সারা জাতি আজ উদ্বিগ্ন। আজ খালেদা জিয়া সারা জাতির কাছে একটি আবেগের নাম, একটি বিশ্বাসের নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশের আবেগ, আকাঙ্খা ও এক অনন্য অনুভূতির প্রকাশ। এমন অনন্য প্রকাশ এযাবৎ আর কাহারও ক্ষেত্রে দেখা যায় নাই।
তিনি কেবল বিএনপির রাজনৈতিক দলের চেয়ারপারসন কিংবা সাবেক তিন বারের প্রধানমন্ত্রীই নন, তিনি দল-মত নির্বিশেষে ১৮ কোটি মানুষের কাছে একজন গ্রহণ যোগ্য ও ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন। দেশে- বিদেশে যার রয়েছে কোটি কোটি ভক্ত অনুরাগী। যার অনেক ঐতিহাসিক রেকর্ড রয়েছে যাহা কেহই এখন পর্যন্ত ভাঙতে পারেন নাই।
★ জাতি অবগত, এক এগারোর সময়ে মঈন- ফখরু কে উদ্দেশ্য করে ইস্পাত কঠিন কন্ঠে বলেছিলেন, “বাংলাদেশের বাহিরে আমার কোন ঠিকানা নেই। তিনি সেদিন বাংলার চির সবুজের মাটিকে আঁকড়ে ধরে বলেছিলেন, ” আমি আমার মায়ের কাছেই থাকবো। আমি আমার স্বামীর কাছেই থাকবো। আমার দেশ আমি ছেড়ে যাবো না। আমি আমার ষোল কোটি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আমি আমার দুই সন্তান কে মহান আল্লাহর কাছে সঁপে দিলাম। এই হলো আপোষহীন নেত্রী। এই হলো বেগম খালেদা জিয়া।।
*বেগম খালেদা জিয়া ই প্রথম নেত্রী যিনি একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধের রাজনীতির ঝান্ডা উড়িয়েছেন বাংলাদেশের আকাশে বাতাসে।
*নেত্রী ম্যাডাম থেকে ‘মা’ হতে পারার রেকর্ডটি বিশ্বে একমাত্র বেগম খালেদা জিয়ার।
*তিনি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। স্বামী রণাঙ্গনে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছে আর স্ত্রী প্রতিপক্ষের শিবিরে বন্দী হয়ে স্বামীর সাফল্যের জন্য দুহাত তুলে মোনাজাত করছেন।
*তিনি একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী। *একজন বীর উত্তম এর স্ত্রী। ★তিনি একজন প্রাক্তন সেনাপ্রধানের স্ত্রী। ★ তিনি একজন প্রাক্তন প্রেসিডেন্টের স্ত্রী। ★ তিনি সার্ক এর প্রতিষ্ঠাতার স্ত্রী। ★তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী।
★তিনি দুইবার সংসদের প্রধান বিরোধীদলীয় নেত্রী। *তিনি বাংলাদেশের প্রথম ফাস্টলেডি যে রেকর্ড ভাঙ্গার সাধ্য কারো নেই।৷ ★তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যে রেকর্ড ভাঙ্গার সাধ্য কারো হয় নাই। ★তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এই রেকর্ডও ভাঙ্গার সাধ্য কারো নেই। *স্বামী ছিলেন প্রেসিডেন্ট আর স্ত্রী অর্থাৎ তিনি ছিলেন প্রধানমন্ত্রী এই couple record বাংলাদেশে আর কারো নেই এটা এখনো পর্যন্ত বেগম জিয়ার দখলে।
★তিনি ৯১,৯৬ ও ২০০১ সালে প্রতিটি নির্বাচনে পাঁচটি করে সিটে দাঁড়িয়েছেন এবং প্রতিবার পাঁচটিতেই জিতেছেন এই রেকর্ড এখনো কেউ ভাঙ্গতে পারেনি। ২০০৮ সালে মঈনুদ্দিন ফকরুদ্দিন সরকার বেগম *জিয়াকে টার্গেট করে পাঁচ সিটে দাঁড়ানো যাবেনা, সর্বোচ্চ তিন সিটে দাঁড়ানো যাবে আইন করলে বেগম জিয়া তিন সিটে দাঁড়ান এবং তিন সিটি জয়লাভ করেন। ★ তিনিই বাংলাদেশে একমাত্র আপোষহীন নেত্রী। যিনি সেবাদাসী বা আপোষ কাকে বলে সেই শব্দ তাঁর অভিধানে নেই এই রেকর্ড বাংলাদেশে বেগম জিয়া আর ভাসানী ছাড়া আর কারো নেই।।৷ আভিজাত্যের ছোঁয়ায় লালিত হয়েও তিনি ছিলেন গণমুখী ও দেশদরদী তাঁর ব্যক্তি জনপ্রিয়তা সবসময়ই ছিল তুঙ্গে। ★তিনিই বাংলাদেশে একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি তিন তিনবার বন্দি হয়েছেন একবার পাকিস্তান সরকার, দ্বিতীয়বার এরশাদ সরকার ও তৃতীয়বার হাসিনা সরকার।
যদি ২০১৪ সালের বালুর ট্রাক দ্বারা অঘোষিত গৃহবন্দিত্ব ধরি , তাহলে চারবার হবে বন্দিত্ব জীবনএই বন্দিত্ব জীবনের রেকর্ডটিও বেগম জিয়ার দখলে! ★ম্যাডাম থেকে ‘মা’ হতে পারার রেকর্ডটি বিশ্বে একমাত্র বেগম জিয়ার দখলে। ★আর যদি , বিশ্বের নারী প্রধানমন্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা হয় , তাহলে তিনিই হবেন সুদর্শনা_যে রেকর্ড ভাঙ্গতে হলে অনেকেরই পুনর্জন্ম নিতে হবে। এতগুলো রেকর্ড একজনের দখলেএ সবই বিশ্বরেকর্ড।৷ আজ দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ। তাঁহার শারীরিক অবস্থা নিয়ে সারা জাতি আজ উদ্বিগ্ন। সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করছেন। গ্রামের সাধারণ মানুষরা শিরনী করছেন, মিলাদ পড়ছেন, অনেকে রোজাও রাখছেন তাঁর সুস্থতার জন্য। এ ভাবেই সারা জাতি দোয়া করতেছেন। বেগম খালেদা জিয়া আজ শুধু একটি নাম নয়, গোটা জাতির কাছে একটি আবেগের নাম।। এ দিকে এখনও রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছাড়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ও পূর্ণ গণতন্ত্র কায়েম করা সম্ভব নয়। মহান আল্লাহ যদি লক্ষ কোটি মানুষের দোয়ায় তাঁকে সুস্থ করে মানুষের মাঝে ফিরিয়ে দেন। মানুষের বিশ্বাস হয়তো তিনি ই পারবেন ৮০ বৎসর বয়সে আরেকটি রেকর্ড সৃস্টি করতে। তা শুধু মহান আল্লাহ ই জানেন।। হে আল্লাহ এই মহীয়সী নারী কে আবার সম্পূর্ণ সুস্থ করে বাংলাদেশের মানুষের খেদমতে নিয়োগ করুন এবং প্রিয় বাংলাদেশর স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করুন।।
সায়েক এম রহমান
উপদেষ্টা সম্পাদক
জনতার আওয়াজ ডটকম

