• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খুলনায় চলছে ৮ দলের সমাবেশ

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৩:৩২
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৩:৩২

খুলনায় চলছে ৮ দলের সমাবেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
খুলনার শিববাড়ী মোড় বাবরী চত্বরে সোমবার (১ ডিসেম্বর) ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি তুলে ধরা হবে।

দুপুর ১২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়, অর্থসহ তেলাওয়াত করেন কাজী ইকরামুল কবীর। এরপর ইসলামী সংগীত পরিবেশন করা হয়। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এবং সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

বিশেষ অতিথির মধ্যে রয়েছেন— খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।