• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যুবদল নেতা উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৮:২৭
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৮:২৭

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যুবদল নেতা উদ্যোগে দোয়া মাহফিল

আনিসুর রহমান ফারুক :
ছবি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায়  ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক মেধাবী ছাত্রনেতা শেখ নুরে আলম সিদ্দিকী আলমের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নগরীর একটি কনভেনশন সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের খাবার বিতরণ করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর যুবদলের অন্যতম যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নুরে আলম সিদ্দিকী আলম বলেন, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি তাঁর সারাটা জীবন এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, এই দেশ আমার, এই মাটি আমার, এই মানুষ আমার। আমি তাদের ছেড়ে কোথাও যাবো না এবং তিনি যাননি। তিনি দুঃশাসনের নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু আপোষ করেননি। তিনি তার আরাম-আয়েশ, সন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। জালিমরা তাকে চিকিৎসার সুযোগও দেয়নি। 

তিনি আরো বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করবো এদেশে গণতন্ত্র ফিরে এসেছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন। আমরা নফল রোজা এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তাঁর হায়াত বাড়িয়ে দেওয়ার প্রার্থনা করবো।

দোয়া মাহফিলে ময়মনসিংহ মহানগর যুবদলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।