• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০৪

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌছেছেন চীনের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০ টা ১০ মিনিট চিকিৎসক দলটি এভারকেয়ার হাসপাতালে আসলে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সাবেক সচিব আব্দুল খালেক ও ঢাকাস্থ চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন।