• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চশমা প্রতীকে নির্বাচন করবে ৮ দলের শরিক দল জাগপা

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৫

চশমা প্রতীকে নির্বাচন করবে ৮ দলের শরিক দল জাগপা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রংপুর ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন।

রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কারণ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে।

আগামী নির্বাচনে আট দলের প্রতীক হবে দাঁড়িপাল্লা, হাতপাখা, রিকশা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা এবং ফুলকপি। আট দলের যে কোনো একটি প্রতীক পাবেন আপনার এলাকায়, তাকে সবাই মিলে জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করব ইনশাআল্লাহ।
জাগপা মুখপাত্র বলেন, আমার রংপুর বিভাগে আটটি জেলা আছে, ৩৩টি আসন আছে।

কোনো আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের অবহেলিত রংপুর বিভাগকে আমরা এবার জয়যুক্ত হয়ে সবাই মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলতে হবে, আট দলের প্রতীকে সিল মারতে হবে।

রাশেদ প্রধান বলেন, গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপে দেখলাম বিএনপির সঙ্গে জামায়াতের ভোটের ব্যবধান ৪ শতাংশ।

জামায়াতের সঙ্গে আমাদের ৭ দলের ভোট যোগ করলে বিএনপির পরাজয় সুনিশ্চিত। এবার আট দলের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামসহ আট দলের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com