• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩

9633326 4

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ায় আলোচনা শুরু হয়— লন্ডনে অবস্থানরত তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ নিরাপত্তা পাবেন?

এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা বলেন, ‘সে (গেজেট) অনুযায়ী খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।’

এদিকে ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরের পর তাকে লন্ডনে নেওয়া হবে।

খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতি বা সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তার পরিবার চাইলে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সরকারের রয়েছে। এ ব্যাপারে সরকার সহযোগিতা করছে, বিএনপি চাইলে আরও সহায়তা দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com