• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে সব নাগরিককে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে: সালাহউদ্দিন

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৬

বিএনপি ক্ষমতায় এলে সব নাগরিককে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে: সালাহউদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে এবং সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে। তিনি বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা আমাদের নীতি। এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজার-১ আসনের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে এবং দারিদ্র্য হ্রাস করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি—সবার প্রতীক ধানের শীষ। আপনাদের ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। আমি আমৃত্যু আপনার পাশে আছি।”

জনসভায় তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করেন। বলেন, “তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

এর আগে ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সালাহউদ্দিন। এরপর থেকে জন্মস্থান পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রচারণা চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ এবং দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির প্রেস সচিব ছফওয়ানুল করিম জানিয়েছেন, নির্বাচনী এলাকায় পাঁচ দিনের প্রচারণা শেষে ৭ ডিসেম্বর ঢাকায় ফিরবেন সালাহউদ্দিন।