• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ন্যাযতার ভিত্তিতে সম্মানজনক আসন দিলে জোটে যাব: নুর

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৬
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৬

ন্যাযতার ভিত্তিতে সম্মানজনক আসন দিলে জোটে যাব: নুর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদের জনসভা ও প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুরুল হক নুর বলেন, আমরা ২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে জোটে যাব।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর সংসদীয় আসনে দলীয় প্রার্থী হিসেবে নজরুল ইসলাম নজুকে পরিচয় করানোসহ দলীয় ও জাতীয় বিভিন্ন বিষয়ে তিনি কথা বলে ট্রাক প্রতীকে আসন্ন নির্বাচনে ভোট চান।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাইয়ূম প্রমুখ।