• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:১৭
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:১৭

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট শাসক পালালেও দেশে এখনো ফ্যাসিবাদের কালো ছায়া রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

ড. শফিকুর রহমান বলেন, একদল টানা ১৭ বছর দেশে ফ্যাসিবাদ কায়েম রেখেছিল। এখন নতুন করে আরেকদল সেই ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে হারিয়ে যায়নি।

তিনি বলেন, যারা এতদিন নির্বাচন-নির্বাচনের কথা বলে জনগণকে বেহুঁশ করে রেখেছিল, তারাই এখন নির্বাচন ভণ্ডুল করার পাঁয়তারা করছে। যারা নানা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশে বলব, জনগণ ইতোমধ্যে তোমাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে।

জামায়াত আমির আরও বলেন, যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে ছাত্র-জনতা অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আট দল পূর্ণ একমত। সব দেশপ্রেমিক ও ইসলামি দলগুলোর প্রতি আহ্বান, কোনো অপরাধী শক্তির সঙ্গী না হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন। আমরা আপনাদের বুকে জড়িয়ে নেব।

তিনি বলেন, যারা নতুন করে জুলুমকারী হয়ে উঠছেন, তাদের অচিরেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।