• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৮
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৮

বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু

শরীয়তপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়,যারা সমাজে ভদ্র ও প্রকৃত দেশপ্রেমিক তারাই বিএনপি করে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শনিবার (৬ ডিসেম্বর) গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ও কুচাইপট্টি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করে অহিংস ও শান্তিপূর্ণ শরীয়তপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে গোসাইরহাট ইউনিয়নের ২৩নম্বর কামাড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন অপু। সেখান থেকেই দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর তিনি গোসাইরহাট ও কুচাইপট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাড়ি ও বাজারে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। খোঁজখবর নেন সাধারণ মানুষের। সবার কাছে ধানের শীষে ভোট চান এবং কেন্দ্রভিত্তিক ভোটব্যবস্থা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।