• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন

মনোনয়ন বঞ্চিত বিএনপি জোটের ৫ নেতা

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৫
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৫

মনোনয়ন বঞ্চিত বিএনপি জোটের ৫ নেতা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা-গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ-বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান-এনডিএম মহাসচিব মোমিনুল আমিন
নতুন ঘোষিত ৩৬ আসনের মধ্যে বিএনপির দীর্ঘদিনের মিত্র পাঁচ দলের অন্তত পাঁচজনকে বঞ্চিত করা হয়েছে। এর মধ্যে ১২-দলীয় জোটের শরিক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করার জন্য কাজ করছিলেন। এর আগে বিএনপির নেতা-কর্মীদের তাকে সহযোগিতা করার জন্য দল থেকে চিঠিও দেওয়া হয়েছিল। তবে এই আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বেছে নিয়ে দলটি।

নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে এই আসনে বিএনপি নেতা মনিরুল ইসলামকেই বেছে নিয়েছে দলটি।

একইভাবে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। যদিও ২০১৮ সালের নির্বাচনে তিনি পিরোজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তার বাড়িও এই জেলায়। তবে এবার তিনি ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। এই আসনে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। ২০১৮ সালে তাকে এই আসন ছাড় দিয়েছিল বিএনপি। এবার শোনা যাচ্ছিল তাকে ঢাকা-৭ আসনে ছাড় দেওয়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এই আসনে হামিদুর রহমানকে প্রার্থী দিয়েছে বিএনপি।

এ ছাড়া রাজবাড়ী-২ আসনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন। এই আসনে হারুন অর রশিদকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

বিএনপির সঙ্গে দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান