• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:২১
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:২১

একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন: হাসনাত আবদুল্লাহ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন। হাসিনাকে কি ছুড়ে ফেলে দেন নাই? প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুড়ে ফেলে দিয়েন। শাপলা কলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন।

রোববার (৭ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গুন্ডানির্ভর রাজনৈতিক দল না। গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করতে পারব না। মানুষের ভালোবাসা অর্জন করতে রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় নেমেছি। জনগণের সহযোগিতায় এনসিপির নেতৃত্বে এক সময় সরকার গঠন হবে।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গুন্ডা-পান্ডানির্ভর। আমাদের অনেক বড় সংগঠন নাই। আমরা শুরু করেছি কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না। ইনশাআল্লাহ আমরা এক সময় সরকার গঠন করব। দেবিদ্বারে মন্ত্রিত্ব আসবে ইনশাআল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যদি আমাদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা না করেন তাহলে বড় হওয়া সম্ভব না। কারণ যে রাজনৈতিক দল আমরা করেছি এই দলটা হয়েছে নয় মাসের মধ্যে। আমরা বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছি।

একই দিনে প্রায় ১০টিরও বেশি পথসভা এবং বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে গ্রামের নারী-পুরুষ হাসনাত আবদুল্লাহকে আপ্যায়ন করেন এবং নির্বাচনে খরচ করার জন্য তাকে টাকাপয়সা দেন। এ সময় স্থানীয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing buttonprint sharing button
অ- অ+
রাজশাহী মহানগরীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা
X

রাজশাহী মহানগরীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা

রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমাদের প্রিয় দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন, আপসহীন নেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশের মানুষকে খুব ভালোবাসেন। তাই এ দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাননি। এখন তিনি অসুস্থ। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষহ বিশ্বের মুসলমানরা দোয়া করছেন।’

রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ২০ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি বলেন, সব আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন। তিনি কখনোই আপস করেননি। সেই প্রিয় দেশনেত্রী এখন কঠিন সময় পার করছেন। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে খালেদা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নির্যাতন করে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি কখনই দেশ ছেড়ে যাননি। আল্লাহ বেগম জিয়াকে সুস্থতা দান করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আপনারা সবাই আমাদের দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

নগরীর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাল্টুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলু জামান মোহন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ।