জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন তালিকা প্রকাশ করেন।
এনসিপির আলোচিত নেতাদের মনোনীত আসনসমূহ:
নাহিদ ইসলাম (আহ্বায়ক): ঢাকা-১১
আখতার হোসেন (সদস্য সচিব): রংপুর-৪
সার্জিস আলম: পঞ্চগড়-১
তাসনীম জারা: ঢাকা-৯
আরিফুল ইসলাম আদীব: ঢাকা-১৬
নাসীরুদ্দীন পাটওয়ারী: ঢাকা-১৮
সারোয়ার তুষার: নরসিংদী-২
হাসনাত আবদুল্লাহ: কুমিল্লা-৪
আব্দুল হান্নান মাসউদ: নোয়াখালী-৬

