আনিসুর রহমান ফারুক :
ময়মনসিংহ জেলা ও সদর সাব রেজিস্ট্রার অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের জন্য সম্মানজনক ও আরামদায়ক পরিবেশ জনবান্ধব সেবা নিশ্চিত করতে দীর্ঘদিনের দাবী বাস্তবে রুপান্তর করে প্রশংসায় ভাসছেন জেলা রেজিস্ট্রার ও সদর সাব রেজিস্ট্রার।

ময়মনসিংহে সেবাগ্রহীতাদের জন্য নির্মিত বিশ্রামাগার ও গণশৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।
বুধবার(১০ ডিসেম্বর) সকালে জেলা রেজিস্ট্রি অফিস কার্যালয়ে ফিতা কেটে নবনির্মিত এই সুবিধাগুলোর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রশংসনীয় এ উদ্যোগের সার্বিক ব্যবস্থানায় ছিলেন ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান।

কয়েকজন সেবাগ্রহীতারা জানান, প্রতিদিন রেজিস্ট্রি অফিসে বিভিন্ন সেবা নিতে আসা বিপুল সংখ্যক মানুষের জন্য বিশ্রামাগার ও গণশৌচাগার অত্যন্ত জরুরি ছিল। নতুন এই সুবিধার উদ্বোধনের ফলে সেবাগ্রহীতারা আরো স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগটি সত্যিকার অর্থে প্রশংসার দাবী রাখে।

জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা বলেন, “জনবান্ধব সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই মানুষ যেন সম্মানজনক ও আরামদায়ক পরিবেশে সরকারি সেবা নিতে পারেন।”
সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান জানান, অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের জন্য সুবিধাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে এবং সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সকল সাব রেজিস্ট্রার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।













