জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্রাথমিক প্রার্থীর মধ্যে দলটির শীর্ষস্থানীয় নেতারা যেখান থেকে নির্বাচন করবে:
ঢাকা–১১: নাহিদ ইসলাম
ঢাকা–৯: তাসনিম জারা
ঢাকা–১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
কুমিল্লা–৪: হাসনাত আবদুল্লাহ
পঞ্চগড়–১: সার্জিস আলম













