• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৪:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৪:২৭

মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণা

মাগুরা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে বিপুলসংখ্যক নেতা–কর্মী একই রঙের গেঞ্জি পরে অংশ নেন।

শুরুতে নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু।

বক্তব্য দেন মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক জেলা আমির আব্দুল মতিন, মাগুরা–২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বাকেরসহ জেলা পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি ভায়না মোড় হয়ে ঢাকা রোড প্রদক্ষিণ করে।

নেতারা বলেন, জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com