• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়া কখনো আপস করেননি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৭

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়া কখনো আপস করেননি

এম এনাম হোসেন, ইউএই থেকে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। জাতির সংকট মুহূর্তে তাঁর সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

পতিত ফ্যাসিবাদী গং তাঁকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিল, কিন্ত মহান সৃষ্টিকর্তার দয়া ও জনগনের দোয়ায় আজ দেশের মাটিতে স্বগৌরবে তিনি চিকিৎসা গ্রহন করছেন। মহিয়সী প্রিয় এই নেত্রীর সুস্থতার জন্য সকল ধর্মের কোটি কোটি মানুষ আজ মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় কায়মনোবাক্যে সমান ভাবে প্রার্থনা করছেন।

রোববার (৭ ডিসেম্বর) দুবাইতে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ‌নির্দেশে আয়োজিত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত চট্টগ্রাম -৬ সংসদীয় আসন তথা রাউজানের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভিডিও কনফারেন্স বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আর‌ও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ও গনতন্ত্র চর্চার একটি প্রতিষ্ঠানের নাম‌ই হচ্ছে বেগম খালেদা জিয়া।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এ সময় নির্বাচন কমিশনের দেয়া নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি নিজ এলাকার প্রবাসী ভোটারদের প্রতি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। রাউজানকে সন্ত্রাসমুক্ত এবং সমৃদ্ধির জনপথ হিসেবে গড়ে তুলতে তিনি রাউজান বাসি এবং প্রবাসীর সহযোগিতা কামনা করেন।

ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপতিত্বে ও দিদারুল আলমের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, রাকিব উল্লাহ চৌধুরী, নাইউম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, ইউএই বিএনপি নেতা জাকির হোসেন খতিব, কৃষক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, ইউএই বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম এনাম হোসেন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি আমিরাত সভাপতি সরোয়ার আলম ভুট্টো, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, এড.শহিদুল হক,
বিএনপি নেতা মোহাম্মদ আলম, ফরিদুল আলম, সেলিম উদ্দিন খান, রুস্তম আলী চৌধুরী, হাটহাজারী সমিতি ইউএই সভাপতি রফিক চেয়ারম্যান, সাধারন সম্পাদক মুছা আল মাহমুদ, প্রকৌশলী রফিকুল ইসলাম খান, জাহেদুল আলম, যুবদল নেতা জানে আলম, মোহাম্মদ বাবলু, নাইউম খান, আমানত খান, আবুল কালাম, মোহাম্মদ মোরশেদ, তছলিম উদ্দিন, রাউজান ঐক্য পরিষদ নেতা আজম উদ্দিন শাহ বাচ্চু, শারজাহ বিএনপি নেতা মোহাম্মদ এরশাদ, মোসাফফাহ ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ সাইফ তারেক, সাংবাদিক শিবলী আল সাদিক, সাইফুল ইসলাম তালুকদার, জহির উদ্দিন বাবর, আবু তৈয়ব, আজিম উদ্দিন তালুকদার, আরিফ তালুকদার, আজমান যুবদলের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরশেদ, আল আইন রাউজান ঐক্য পরিষদ সচিব মোহাম্মদ শাহজাহান, শারজাহ বিএনপির যুগ্ম সম্পাদক এরশাদ শাহিন, রাস আল কিমাহ রাউজান ঐক্য পরিষদ সভাপতি মুমিনুল হক, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ ফারুক, উম্মুল কুইন ঐক্য পরিষদ নেতা আবুল কাশেম, মোহাম্মদ ইসমাইল, আল আইন বিএনপি নেতা আব্দুল হালিম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ নাছির, আজম শাহ প্রমুখ।

এতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল পরবর্তী বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা দৌলতুর রহমান। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও ইউএই কমিউনিটি এবং‌ রাউজান প্রবাসী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।