• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক, কানের নিচে গুলি

প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৩:৫০
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৩:৫০

ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক, কানের নিচে গুলি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় হাদীকে হাসপাতালে আনা হয়। তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন।

এর আগে দুপুরের দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়।

গত ১৩ নভেম্বর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। হাদী লিখেছিলেন, বিদেশি নম্বর থেকে কল ও বার্তার মাধ্যমে তাকে ও তার পরিবারকে হত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

হাদী আরও অভিযোগ করেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে এবং জীবননাশের আশঙ্কা রয়েছে। তিনি সেই পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।