• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা দরকার: সিইসি

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৪৪
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৪৪

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা দরকার: সিইসি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব নয়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করা ইসির দায়িত্ব। তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তরুণদের সৃষ্টিশীলতা এবং জ্ঞানভিত্তিক ধারনা এবং যে শক্তি আছে এটা ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফোলার আহ্বান জানান তিনি।