• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে শিক্ষার্থীরা

প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৪২
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ২:৪২

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে শিক্ষার্থীরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ডাকসু শিক্ষার্থীদের সঙ্গে মার্চ শুরু করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টায় ডাকসু ভবনের সামনে থেকে সমবেত ছাত্র-জনতা নিয়ে মিছিল শুরু করা হয়। এ সময় তারা “জাহাঙ্গীরের দুই গালে, পেঁয়াজ মারো তালে তালে”, “সুশীলতার দিন শেষ”, “জবাব চায় বাংলাদেশ”, “এক হাদি হাসপাতালে”, “লক্ষ হাদি রাজপথে” এবং “আমরা সবাই হাদি হবো” সহ বিভিন্ন স্লোগান দেন।

ডাকসুর সমাজসেবাবিষয়ক সম্পাদক এবি জুবায়ের জানান, তারা মিছিলটি টিএসসি হয়ে সচিবালয়ের সামনে অবস্থান করার জন্য এগোচ্ছে।