জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল বিভাগে আপিল দায়ের করেছে প্রসিকিউশন।
এর আগে, গত ২৭ নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন।

