• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আগামীর রাউজান হবে শান্তি, সুন্দর ও প্রশান্তির : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৫:০৪
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৫:০৪

আগামীর রাউজান হবে শান্তি, সুন্দর ও প্রশান্তির : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

এম এনাম হোসেন, বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্রকামী জনতার অধিকার ব্যক্ত করার ঐতিহাসিক একটি মুহুর্ত। পতিত ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত এই গনতন্ত্রের স্বাধ জনগন তাদের ম্যান্ডেট প্রদানের মাধ্যমে গ্রহন করবেন, এটাই অতীত আন্দোলনের এক ঐতিহাসিক সফলতা বলে আমি বিশ্বাস করি। বিগত ১৭ বছর ঐতিহাসিক রাউজান উপজেলাকে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা একটি অভয়ারণ্যে পরিণত করে রেখেছিল। ৫ আগষ্ট পরবর্তী স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হারিয়ে যাওয়া রাউজানের সে ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা নতুন করে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, আগামীর রাউজানকে একটি শান্তি, সুন্দর ও প্রশান্তির নগরীতে পরিণত করতে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। গত শুক্রবার জুমার নামাজ পরবর্তী পারিবারিক কবরস্থানে মরহুম পিতা-মাতা, বড় ভাই ও মুরুব্বিদের কবর জেয়ারত করেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সভা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করলে স্থানীয় জনগনের উদ্যেশে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, আসন্ন নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে , ধানের শীষের বিজয় নিশ্চিত বুঝতে পেরে একটি মহল আজ নির্বাচন বানচাল এর চক্রান্ত করছে। চক্রান্তকারীরা ধারাবাহিকভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এরশাদ উল্লাহ ও সতন্ত্র প্রার্থী হাদীকে গুলিবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। এই মহলটি ফ্যাসিবাদের দোসর, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। অতীতে পতিত ফ্যাসিবাদের দোসররা সাম্প্রদায়িক উস্কানী দিয়ে আমাদের সমাজকে বিভক্তি করণ করেছে। এর পূনরাবৃত্তি রাউজানবাসী আর দেখতে চাই না। এই রাউজানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদের টিকানায় পরিনত হবে ইনশাআল্লাহ।

আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি, এবং অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে, রাজনৈতিক হানাহানি নিরসনে ঐক্য গড়ে তুলতে হবে এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ধানের শীষ এখন জাতীয় প্রতীকে পরিনত হয়েছে, আগামীতে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে ধানের শীষের কোন বিকল্প নেই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ। উন্নয়ন ও সমৃদ্ধশালী রাউজান প্রতিষ্ঠিত করতে সর্বস্তরের জনসাধারনের নিকট দোয়া, ভালবাসা সহ ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট প্রত্যাশা করছি। আগামী ১২ ফেব্রুয়ারী নিজ নিজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আপনার ভোট প্রদান নিশ্চিত করে পতিত ফ্যাসিজমের বিরুদ্ধে আপনার গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সফলতায় অংশগ্রহন করবেন এই প্রত্যাশা করি।

আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এসকল সভা সমাবেশে বিএনপির চেয়ারপার্সন অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সর্বস্তরের রাউজানবাসীর নিকট কায়মনোবাক্যে দোয়া কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com