জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুনিয়র হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার ট্রফি’ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সবমিলিয়ে ৬৫ লাখ টাকা পেতে যাচ্ছেন আমিরুল ইসলাম, রাকিবুল হাসানরা।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটির শাহিন দ্বীপে আমিরুলদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বকাপ মাতিয়ে আসা দলের জন্য পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
ফেডারেশনের পক্ষ থেকে ৪০ লাখ এবং তিনি ব্যক্তিগতভাবে আরও ২০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকে ১৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা আমিরুলের জন্য আলাদাভাবে থাকবে ৫ লাখ টাকা।
বিশ্বকাপ খেলে ফেরা ছেলেদের অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি এদিন নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ী দলকেও সংবর্ধনা দেওয়া হয়। অর্থ পুরস্কার থাকছে তাদের জন্যও। বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে তাদের দেওয়া হবে ১০ লাখ টাকা।

