নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত
ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে গুলি করা শুটার ফয়সালের সহযোগী কবীরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ১১-এর একটি দল। পরে রাত ১২ টার দিকে র্যাব ১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রপ্তার করা হয়েছে। র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে পাগলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করা হয়। হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় সেও জড়িত ছিল। তাকে জিজ্ঞেসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ চলছে। এরপর বিস্তারিত জানানোর কথা জানিয়েছে র্যাব কর্মকর্তা।













