• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৫
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৫

সাভারের স্মৃতিসৌধে সিইসি ও কমিশনারদের শ্রদ্ধা নিবেদন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে স্মৃতিসৌধের বেদিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তার সঙ্গে— নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং কমিশনের সচিব আখতার আহমেদসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে জাতীয় স্মৃতিসৌধে যেতে পারেননি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
জাতীয় স্মৃতিসৌধে শহিদদের পুষ্পস্তবক অর্পণের পর তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনাররা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন।

৫৪ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহিদের আত্মত্যাগ এবং প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।