• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস’ শুরু

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৫২
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৫২

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস’ শুরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামিদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে রাজধানীর রামপুরা থেকে ইন্ডিয়ান দূতাবাস অভিমুখে মার্চ শুরু করেছে জুলাই ঐক্য।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে কর্মসূচি শুরু হয়। এর আগে আড়াইটা থেকে জুলাই ঐক্যের নেতাকর্মীরা রামপুরা এলাকায় জড়ো হতে থাকেন।

রামপুরা ব্রিজের সামনে অবস্থিত ওভারব্রিজের নিচ থেকে মিছিলটি রওনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘দিল্লী না ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই হাসপাতালে, খুনী কেন বাহিরে’, ‘কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার?’সহ বিভিন্ন স্লোগান দেন।

মার্চে অংশ নেওয়া সবাই হাতে ফেস্টুন বহন করেন। ফেস্টুনে লেখা ছিল ‘Ban indian proxi media’। মিছিলের অগ্রভাগে ছিলেন নারী কর্মীরা।

এছাড়াও কর্মসূচির নিরাপত্তায় ‘জুলাই ঐক্য’ লেখা জ্যাকেট পরিহিত নেভিব্লু রঙের পোশাকধারী একদল যুবককে দায়িত্ব পালন করতে দেখা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com