• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: রশিদুজ্জামান মিল্লাত

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪১
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪১

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: রশিদুজ্জামান মিল্লাত

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের কৃষি কার্ডও প্রদান করা হবে যাতে করে সারের জন্য কোনো কৃষককে হয়রানির শিকার হতে না হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যা করতে পারব তাই বলি। আগামীতে জনগণের কল্যাণের জন্য কাজ করা হবে। আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। ইদানিং জামায়াত রোজা ও পূজা এক করে ফেলছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। দেশের ৯০ ভাগ মুসলমানদের বেজার করে জামায়াত ক্ষমতায় যেতে চায়। তাই আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন না।’

তিনি ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন।

এসময় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবায়ের ইসলাম জুয়েল, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলমসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আরও কয়েকটি পথসভায় অংশ নেন বিএনপির মনোনীত এই প্রার্থী।