• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৪:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৪:০৬

নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটকে কেন্দ্র করে কেউ সমাজে বিভাজন বা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। সবাইকে একতাবদ্ধভাবে ভোট দিতে হবে এবং পার্টি-প্রার্থী নির্বাচনে স্বাধীনতা থাকবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ ও পদযাত্রায় তিনি বলেন, নির্বাচনের আগে কেউ প্রতিহিংসামূলক বক্তব্য দেবে না। ভোট শুধু একদিনের জন্য, কিন্তু কিছু মানুষ ভোটের নামে ব্যবসা বা সন্ত্রাস চালাতে আসে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, “রাজনৈতিকভাবে যারা ফায়দা লুটতে আসে, তাদের চিহ্নিত করুন।”

হাসনাত আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে তরুণেরা জীবন দিয়েছে একটি সুন্দর ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচনে জনগণের হাতে দেশকে গড়ে তোলার সুযোগ থাকবে। তিনি ভোটারদের সচেতন ও বিবেচনার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান।