• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৪

9633323

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি। তবে ‘শঙ্কা থাকলেও’ নির্বাচনে ৩০০টি আসনের সবগুলোতে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জিএম কাদের নেতৃত্বাধীন দলটি।

বুধবার (১৭ ডিসেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরুও করেছে।

শীর্ষ নেতাদের বৈঠকের পর এদিন সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট বা মিডিয়া ভোট হতে পারে। কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না। তারপরও জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমরা ভোটমুখী দল। নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী। আমাদের আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।

এ দফায় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধের কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন করে জাতীয় পার্টির মহাসচিব।

শামীম পাটোয়ারী বলেন, একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠ না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com