• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হাসিনার অনুসারীদের ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে আইন উপদেষ্টার উদ্বেগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:০৭

হাসিনার অনুসারীদের ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে আইন উপদেষ্টার উদ্বেগ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যা হুমকি দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে যদি তার দলের অনুসারীরা জামিন পান, তা জামিনসংক্রান্ত কোনো নীতি বা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সাক্ষাতের উদ্দেশ্য ছিল প্রধান বিচারপতির শেষ কর্মদিবসে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা। ড. আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগে সংস্কার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আইন উপদেষ্টা বলেন, কিছু হাইকোর্ট বেঞ্চ থেকে অস্বাভাবিকভাবে দ্রুত জামিন দেওয়ার ঘটনায় উদ্বেগ রয়েছে। বিশেষ করে এমন কোনো ব্যক্তিকে জামিন দিলে, যিনি গণ-অভ্যুত্থানের নেতাদের ওপর হামলা চালাতে পারেন, তা সমাজ ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অতীতেও হাইকোর্টের কিছু বেঞ্চ চার ঘণ্টার মধ্যে শত শত জামিন দিয়েছেন, যা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

ড. আসিফ নজরুল আরও বলেন, হাইকোর্টের ওপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই, হাইকোর্টের অভিভাবক হলেন প্রধান বিচারপতি। তিনি উল্লেখ করেন, নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর এই বিষয়টি আবারও তুলে ধরবেন। আইনগতভাবে যারা জামিন পাওয়ার অধিকার রাখে, তারা পাবেন, তবে যাদের মুক্তি সমাজ ও ব্যক্তির জীবনের জন্য হুমকি হতে পারে, তাদের ক্ষেত্রে সতর্কতা নেওয়া প্রয়োজন।উল্লেখ্য, ড. আসিফ নজরুল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের দক্ষতা ও সততার প্রশংসা করেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ফলেই দেশ একজন যোগ্য ও সৎ প্রধান বিচারপতি পেয়েছে, যা দেশের জন্য একটি বড় অর্জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com