জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বোয়ালিয়া এলাকায় জনসভায় বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। ছবি: খবরের কাগজ পত্রিকা সাবস্ক্রিপশন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ওসমান হাদিকে হত্যা করেছে ভারত। ভারত ভেবেছে হাদিকে হত্যা করলে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার সম্ভব হবে। কিন্তু হাদিকে হত্যা করে ভারত নিজেকেই হত্যা করেছে। বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ।
আজ শুক্রবার (জুলাই) বিকেলে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বোয়ালিয়া এলাকায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম আরও বলেন, “হাদির হত্যাকারীরা বর্তমানে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে। যদি তাদের বাংলাদেশে ফেরত না দেওয়া হয়, তাহলে ভারতের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করব। যারা আমাদের খুনিদের আশ্রয় দিয়েছে, তারা আমাদের শত্রু ও দুশমন।’’
তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “খুনিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠিয়ে আইনের আওতায় আনা হোক। তা না হলে বাংলাদেশের মানুষ এমনভাবে প্রতিবাদ করবে, যাতে ভারতের পক্ষে খুনিদের ফেরত দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে।”
জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

