• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খুলনা এনসিপির বিভাগীয় প্রধানের মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:১৯
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:১৯

খুলনা এনসিপির বিভাগীয় প্রধানের মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির সভাপতি মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় তার মাথা লক্ষ্য করে এই গুলি ছোড়া হয়।

এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

তিনি জানান, সোমবার (২২ ডিসেম্বর) একটু আগে মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোতালেবকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তার কানে গুলি লেগেছে।

পরবর্তীতে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেয়া হয়েছে।