• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণ অধিকার পরিষদের সঙ্গে ২ আসনে সমঝোতায় বিএনপি

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১:১১
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১:১১

9685471

গণ অধিকার পরিষদের সঙ্গে ২ আসনে সমঝোতায় বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণঅধিকার পরিষদের সঙ্গে দুটি আসনে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের মনোনয়ন বিষয়ে বিএনপি সম্মত হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচন করবেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ বিএনপির সঙ্গে আমাদের সভা হয়েছে। আমরা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে।”

তিনি আরও জানান, “বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল (সোমবার) আমাদের দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com