• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:২০
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:২০

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্কও স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টাও সরাসরি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুবই খারাপ নয়। তবে আমরা চেষ্টা করছি যেন কোনোভাবে সম্পর্ক অস্বাভাবিক না হয়।”