• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

শুভেন্দুর নেতৃত্বে কলকাতায় ইউনুসের কুশপুতুল দাহ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০৯
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০৯

শুভেন্দুর নেতৃত্বে কলকাতায় ইউনুসের কুশপুতুল দাহ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে সোমবার (২২ ডিসেম্বর) বিক্ষোভ করেছে ভারতের কয়েকটি হিন্দু সংগঠন। বিক্ষোভের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বিকেলে বেগবাগান মোড় থেকে শত শত বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগোলে কলকাতা পুলিশ তাদের প্রায় ২০০ মিটার দূরেই আটকায়।

এই অবস্থায় শুভেন্দু অধিকারীসহ হিন্দু সংগঠনের কর্মী-সমর্থকরা বসে পড়ে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয়।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা ডেপুটি হাইকমিশন ঘেরাও করেছি। আগামী দিনে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”