• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৭
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৭

হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে ওই ফরম সংগ্রহ করেন উপজেলার নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার প্রমুখ।

এছাড়া একই দিন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন বেঘ, দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, সিনিয়র সহসভাপতি মো. খাইরুল ইসলাম প্রমুখ।