• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফেনী-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৬
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৬

ফেনী-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসকের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহবায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম বাদল,ফেনী জেলা আহবায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, সদস্যসচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীর জনগণের কাছে আমি মূলত একটা অভিজ্ঞতার সার্টিফিকেটের জন্য ও একটি বিষয়ে বিচার চাইতে এসেছি। নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে এসে আমাকে কিছু লোক খুব অপমান করেছে। তারা বলেছে আমাদের কোন বেইল নাই। নতুন দলের কোন খাওয়া নাই। আমাদের কয়টা ভোট আছে ইত্যাদি ইত্যাদি।

মঞ্জু বলেন, আমার ফেনীর জনগণ বিচার করবে ৫৪ বছর ধরে দেশে যে ভুল রাজনীতি চলছে তার বাইরে গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি তা কি ভুল? তার কি আসলেই খাওয়া নাই? নতুন রাজনীতি মানুষ চায় কিনা; নতুন রাজনীতির পক্ষে কয়টা ভোট আছে তার ফায়সালা করবে ফেনী-২ এর জনগণ। ভোটারদের উদ্দেশে করে তিনি বলেন আপনারা যে রায় দেবেন তা আমি মাথা পেতে নেবো।

তিনি বলেন, ফেনীর উন্নয়নের জন্য কারও ওয়াদার দরকার নাই। ফেনীতে যদি সন্ত্রাস না হয়, চাঁদাবাজি না হয়, রাজনৈতিক দলের কেউ কারও দোকান-বাড়ি-জায়গা ইত্যাদি দখল না করে, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়, এক দলের উপর আরেক দল হামলা না করে তাহলেই আলহামদুলিল্লাহ আর কিছুর দরকার নাই। ফেনী হবে বাংলাদেশের সবচাইতে বেশী উন্নত, সুন্দর, শান্তিপূর্ণ ও স্মার্ট জেলা ও শহর। তিনি ফেনীকে সকল ধরনের দূষণ-মুক্ত রাখার জন্য রাজনৈতিক ঐক্যের উপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com