জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য আরও ১০টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
বুধবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে কিছু বিষয়ে একমত হতে পেরেছি। এর অংশ হিসেবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জন্য কুমিল্লা-৭ আসন বিএনপি ছাড় দিয়েছে। তবে তিনি এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন।”
তিনি আরও জানান, অন্যান্য আসনে যুগপৎ আন্দোলনের অংশগ্রহণকারীদের সমর্থন দিতে বিএনপি নির্দিষ্ট দল ও নেতাদের পাশে দাঁড়াচ্ছে। সেই অনুযায়ী সমর্থন পাওয়া আসনগুলো হলো:
পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫: ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ঢাকা-১৩: ববি হাজ্জাজ, ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী













