• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তিনশ ফিটের বর্জ্য অপসারণে নামছেন বিএনপির স্বেচ্ছাসেবীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৯

তিনশ ফিটের বর্জ্য অপসারণে নামছেন বিএনপির স্বেচ্ছাসেবীরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় লাখ লাখ নেতা-কর্মীর উপস্থিতিতে জন্মেছে বিশাল জনসমাগম। সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন বিমানবন্দর থেকে পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট মহাসড়ক) পর্যন্ত পথজুড়ে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ বর্জ্য। এই বর্জ্য অপসারণের জন্য স্বেচ্ছাসেবীদের মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। তারা শুক্রবার সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করবেন।

বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে অনুষ্ঠিত জনসমাবেশের সময় বিমানবন্দর, ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব ধরণের বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপির স্বেচ্ছাশ্রমে আগামীকাল শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রমের আওতায় আসবে।

ডা. মওদুদ হোসেন আরও বলেন, বিএনপি স্বেচ্ছাসেবীরা সুষ্ঠু ও নিরাপদভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে মাঠে কাজ করবেন, যাতে মহাসড়কগুলো দ্রুত পরিষ্কার ও ব্যবহার উপযোগী হয়।