• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২০
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২০

দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে পৌঁছানোর পরই তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে এই ফোনালাপ হয়। এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ধন্যবাদ জানান।

এর আগে বিমানবন্দরে পৌঁছে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। সেখানে বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। পরে গোলাপ ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।