• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আসিফ মাহমুদের পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৪:৪০
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৪:৪০

আসিফ মাহমুদের পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজটি সম্প্রতি অপসারণ করেছে মেটা কর্তৃপক্ষ। ওই পেজটিতে ৩০ লাখেরও বেশি অনুসারী ছিল।

জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে কেন্দ্র করে দেওয়া একটি পোস্টের পর পেজটি একাধিকবার রিপোর্ট করা হয়। এর জেরেই মেটা কর্তৃপক্ষ পেজটি রিমুভ করে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি লেখেন, ওসমান হাদি সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওগুলোতে স্ট্রাইক দেওয়া হয় এবং সংঘবদ্ধভাবে রিপোর্টের মাধ্যমে তার অফিসিয়াল পেজটি, যেখানে ৩০ লাখের বেশি ফলোয়ার ছিল, সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি সম্পর্কিত দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক দেওয়া হয় বলে জানান তিনি।