• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে যুক্তরাজ্য বিএনপির মহিলা নেতৃবৃন্দের দোয়া

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৫:২৫
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৫:২৫

9666659 4

তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে যুক্তরাজ্য বিএনপির মহিলা নেতৃবৃন্দের দোয়া

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গত সোমবার লন্ডনে একটি প্রার্থনা ও মুনাজাতের আয়োজন করা হয়েছে। ১৭ বছর ধরে লন্ডনে বসবাসকারী নেতা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

966658 1

যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নারী সমর্থকদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি মহিলা শাখার সদস্য সচিব অঞ্জনা আলম এবং পরিচালনা করেন মহিলা শাখার সিনিয়র নেত্রী রেখা হুমায়ুন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রুবিনা খান। এক পর্যায়ে দোয়ায় শরীক হন যুক্তরাজ্য বিএনপির নব গঠিত কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ এবং সাথে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক কমিটির ভাইস প্রেসিডেন্ট শেখ শামসুউদ্দীন শামিম, সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন এবং শরিফুল ইসলাম সহ সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল।

966652 4

উক্ত সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের সিনিয়র নেএী রেহেনা সুমি,রিতু রহমান ( সাবেক ফ্যান্স মহিলা দল ভাইস প্রেসিডেন্ট) সিনিয়র নেএী বন্যা আহমেদ, আসমা আকতার সাথী, তানজিমা, ডক্টর মিষ্টি, নিপা, ইয়াসমিন আক্তার,নাজ, রিমা তালুকদার আরও অনেকে।

966659 2 1

উপস্থিত নেত্রীগণ তারেক রহমানের নিরাপদ ও নির্বিঘ্নে বাংলাদেশে প্রত্যাবর্তনের শুভকামনা সহ গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com