• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শনিবার ওসমান হাদির কবর জেয়ারত করবেন তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৭
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৭

শনিবার ওসমান হাদির কবর জেয়ারত করবেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল, ২৭ ডিসেম্বর ( শনিবার) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব ও দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে তারেক রহমান এরপর নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আহতদের দেখতে পুঙ্গ হাসপাতাল পরিদর্শন করবেন।