জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলা শহরে শনিবার অনুষ্ঠিত ভোটের “ক্যারাভান” যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয়।
তিনি বলেন, ২০০৮ সালের পর সত্যিকার অর্থে দেশে কোনো নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন হবে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে, উৎসবমুখর ও সুষ্ঠু ও নিরপেক্ষ।
তিনি আরও বলেন, “একদম তলানিতে চলে যাওয়া দেশকে টেনে তুলতে হয়েছে আমাদের। মানুষ এবারের নির্বাচনে ইচ্ছামত ভোট দিতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার ভোটের ফলাফলের প্রতি সম্পূর্ণ সম্মান জানাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

