• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এনসিপির আরও ৩ নেত্রী যা বললেন তাদের পোস্টে

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:২৫
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:২৫

এনসিপির আরও ৩ নেত্রী যা বললেন তাদের পোস্টে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার পদত্যাগের পর কাছাকাছি সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আরও তিন শীর্ষ নেত্রী। তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে বলেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

আর নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট…।

অন্যদিকে ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’

উল্লেখ্য শনিবার (২৭ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন ডা. তাসনিম জারা।