• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চট্টগ্রাম–৪ আসন: চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:২০
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৫:২০

চট্টগ্রাম–৪ আসন: চূড়ান্ত মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ আসলাম চৌধুরী। ছবি: খবরের কাগজ
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দল। এরআগে আসনটিতে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন তিনি।

এসময় নেতা–কর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আসলাম চৌধুরী বলেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষের পক্ষে এতদিন জনমত গঠন করেছেন। তিনি দলের একজন পরীক্ষিত নেতা। তিনিসহ সবাইকে মিলেমিশে ধানের শীষকে জয়ী করে আনতে হবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন। তবে গত ৩ নভেম্বর বিএনপির প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হলে তার অনুসারীরা আনন্দ মিছিল করেন। অপরদিকে সেদিন আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়।